নিজস্ব প্রতিবেদক, খুলনা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক পদে খুলনা বিভাগের দায়িত্ব পেয়েছেন শাহরিন ইরা। একই সঙ্গে এ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোল্লা রহমতুল্লাহ।
শুক্রবার (২৩ অক্টোবর) প্রকাশিত এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাংগঠনিক দায়িত্ব বণ্টনসংক্রান্ত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
তালিকা অনুযায়ী, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো. কামরুল ইসলাম দর্পণ। এ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন মোশাররফ হোসেন।
সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হয়েছেন প্রকৌশলী কামরুল আরিফ এবং সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন নাহিদ উদ্দিন তারেক। বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. শামীম হামিদী। এ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন কাজী সালমান।
এ ছাড়া ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক হয়েছেন মিয়াজ মেহেরাব তালুকদার এবং সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন তানহা শাওতা। ঢাকা বিভাগের দক্ষিণ অংশের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন। এ অংশের সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন হাসিবুর রহমান অপু।
এনসিপির ডায়াসপোরা শাখায় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকিব সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা। একই শাখায় সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিদওয়ান হোসেন অঙ্কুর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশ।

