বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
জাতীয়

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ন্যাশনাল ডেস্ক:

শপথ গ্রহণের পর রাষ্ট্রপ্রধান হিসেবে নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা করলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার প্রথমবারের মতো বঙ্গভবনে এসে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন তিনি।

বেলা ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানানো হয়। প্রধান ফটক-২ এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। এরপর ক্রেডেনশিয়াল মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবনের অক্টাগনালে রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম।

এরপর আনুষ্ঠানিকতা পেরিয়ে রাষ্ট্রপতি প্রবেশ করেন তার নতুন কর্মপরিসরে। বঙ্গভবনে দায়িত্ব পালনের প্রথম দিনেই তিনি নিজ দপ্তরে অবস্থান করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। পরে তিনি বঙ্গভবনের পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন।

শপথ গ্রহণের পর বঙ্গভবনে রাষ্ট্রপতির এই প্রথম দাপ্তরিক কার্যক্রমকে নতুন দায়িত্বের আনুষ্ঠানিক সূচনা হিসেবে দেখা হচ্ছে। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রীয় প্রটোকল, সামরিক সম্মান ও প্রশাসনিক কার্যক্রমের মধ্য দিয়ে শুরু হলো রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বঙ্গভবন অধ্যায়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493