বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
জাতীয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করেছে সৌদি রাষ্ট্রদূত

ছবি: ভিডিও থেকে নেওয়া

ন্যাশনাল ডেস্ক:

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর কোনো বিদেশি কূটনীতিকের সঙ্গে এটি মির্জা ফখরুলের প্রথম সাক্ষাৎ।

সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।

সৌদি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশের পাশে থেকে সৌদি আরবের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। একইসঙ্গে দুই দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাক্ষাৎকালে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরব সফর আরও সহজ ও নির্বিঘ্ন করার বিষয়েও গুরুত্ব দেন রাষ্ট্রপতি। বিশেষ করে মিনায় গোসলখানা ও শৌচাগারসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা উন্নয়নের জন্য সৌদি রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান তিনি। জবাবে রাষ্ট্রদূত এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সৌদি আরবে ৩৫ লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছেন উল্লেখ করে দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি। ভবিষ্যতেও বাংলাদেশ থেকে অগ্রাধিকার ভিত্তিতে জনশক্তি নেওয়ার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় সৌদি রাষ্ট্রদূতের মাধ্যমে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল।

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ককে অত্যন্ত চমৎকার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। তিনি সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের নেতৃত্বের প্রশংসা করেন এবং মুসলিম উম্মাহর কল্যাণে তাদের নেতৃত্বের জন্য শুভেচ্ছা জানান। একইসঙ্গে সৌদি আরবের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন তিনি।

জবাবে সৌদি রাষ্ট্রদূত জ্বালানি, সহযোগিতা ও বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব, সামরিক সচিব, প্রেস সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493