বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
জাতীয়

নতুন পে-স্কেল ২০২৬ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

ন্যাশনাল ডেস্ক:

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করেছে সরকার। নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

সোমবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন জাতীয় বেতন স্কেলের অনুমোদন দেওয়া হয়।

নতুন পে-স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ থেকে সর্বনিম্ন ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে। তবে বেতন বৃদ্ধির হার ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

নতুন বেতন কাঠামোয় গ্রেড-১-এর মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। অন্যদিকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।

মূল্যস্ফীতির চাপ এবং সরকারের বাজেটের ওপর অতিরিক্ত চাপ কমাতে দুই অর্থবছরে তিন ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয়। পর্যায়ক্রমে এই বেতন কাঠামো বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সমন্বয় করা হবে।

সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামোর মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি এবং বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নেওয়া হয়েছে। ধাপে ধাপে বাস্তবায়নের ফলে একদিকে চাকরিজীবীদের আর্থিক সুবিধা বাড়বে, অন্যদিকে সরকারের ওপর এককালীন বড় ধরনের আর্থিক চাপও কমবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493