বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
জাতীয়

দ্রুত জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনী বিল উত্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক:

দ্রুততম সময়ের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সনদের রূপরেখা অনুযায়ী সংসদীয় কমিটির সভাপতিত্বসহ অন্যান্য ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলগুলোর সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সংসদে বিরোধী দলগুলোর ভূমিকার প্রসঙ্গ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা বলেছি, আপনারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য এগিয়ে আসুন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত তো হবে, সংবিধান সংশোধনও তো হবে।’

তিনি বলেন, জুলাই জাতীয় সনদ অনুযায়ী আসনের সংখ্যার অনুপাতে বিরোধী দলগুলো স্থায়ী কমিটিগুলোতে সভাপতিত্বের সুযোগ পাবে। এ কারণে সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলগুলোর অংশগ্রহণ জরুরি।

সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এই ওয়াদা জাতীয় সংসদের এই ফ্লোরে দাঁড়িয়ে দিতে পারি, যত শিগগিরই সম্ভব আমরা সেই সংবিধান সংশোধনী বিল নিয়ে আসব।’

তিনি আরও বলেন, সংবিধান সংশোধনী বিলটি দ্রুত কার্যকর করার পাশাপাশি সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া এবং সংসদে বিরোধী দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493