রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
জাতীয়

ভারতে আওয়ামী লীগের কার্যক্রম অব্যাহত থাকলে দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়তে পারে: শামা ওবায়েদ

রাজনীতি ডেস্ক:

ভারত সরকার যদি তাদের ভূখণ্ডে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ অব্যাহত রাখে, তাহলে তা বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি নয়াদিল্লিতে ৫ আগস্ট উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চ্যুয়াল অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিষয়টি বাংলাদেশের জনগণের অনুভূতির সঙ্গে সম্পর্কিত।

প্রতিমন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক দলকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে কি না, সেটি সম্পূর্ণ ভারতের নিজস্ব নীতিগত সিদ্ধান্ত। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় বাংলাদেশের বর্তমান বাস্তবতা এবং জনগণের মনোভাবকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের প্রত্যাশা ও সংবেদনশীল বিষয়গুলো উপেক্ষা করা হলে তা ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক সম্পর্কের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

শামা ওবায়েদের অভিযোগ, অতীতে সংঘটিত গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থেকে দৃষ্টি সরিয়ে নিতে আওয়ামী লীগ পুরোনো সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ প্রসঙ্গ সামনে আনার চেষ্টা করছে। তার দাবি, আন্তর্জাতিক মহলের নজর ভিন্ন খাতে প্রবাহিত করতেই এমন কৌশল নেওয়া হচ্ছে।

তিনি পুনরায় সতর্ক করে বলেন, ভারত যদি আওয়ামী লীগের কার্যক্রমের বিষয়ে কোনো সীমাবদ্ধতা আরোপ না করে, তাহলে সেটি দুই দেশের বিদ্যমান সুসম্পর্কে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

এদিকে, বাংলাদেশ আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নেবে কি না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিষয়টি প্রধানমন্ত্রীর সফরসূচির ওপর নির্ভর করছে। প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচি চূড়ান্ত হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581