বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
জাতীয়

পাঁচ মন্ত্রণালয় ও বিভাগে সচিব পদে রদবদল করেছে সরকার

ন্যাশনাল ডেস্ক:

প্রশাসনের শীর্ষ পর্যায়ে নতুন করে রদবদল এনেছে সরকার। একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে দুইজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে দায়িত্ব অর্পণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন নিয়োগ অনুযায়ী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ওবায়দুর রহমান। তিনি এতদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ জেসমিন নাহার। তাকে সচিব পদে পদোন্নতি দেওয়ার পর এ দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদায়ী সচিব মো. সাখাওয়াত হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হক সচিব পদে পদোন্নতি পেয়ে একই বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সরকারের এ প্রশাসনিক রদবদলের মাধ্যমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে নতুন নেতৃত্বের সূচনা হলো।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493