রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
জাতীয়

আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউপি নির্বাচন শেষ করা হবে: ইসি সানাউল্লাহ

ন্যাশনাল ডেস্ক:

আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেওয়া সংশ্লিষ্ট সবাই সম্মত হয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ২৬টি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশনের ঘোষিত কর্মপরিকল্পনা সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর প্রস্তুতি এবং সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলো নিয়েও আলোচনা করা হয়।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রসঙ্গে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, এই উপনির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের মতোই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে।

নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকের বৈঠক থেকে পাওয়া তথ্য-উপাত্ত নিয়ে নির্বাচন কমিশনের সভায় আলোচনা করা হবে। এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

নির্বাচন আয়োজনের সময়সূচি নিয়ে তিনি বলেন, নভেম্বর ও ডিসেম্বরে দেশজুড়ে বিভিন্ন পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর জানুয়ারি মাসে কিছুটা সময় পাওয়া গেলেও এর পরপরই শুরু হবে পবিত্র রমজান। একই সময়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের মতো গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষাও অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, এই আঁটসাঁট সময়সূচির মধ্যে কীভাবে উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনগুলো আয়োজন করা যায়, সে বিষয়ে কমিশন কাজ করছে।

বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), বাংলাদেশ ডাক বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।

এর আগে চলতি সেপ্টেম্বর মাসে তফসিল ঘোষণা করে নভেম্বরের মাঝামাঝি সময়ে ইউপি নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। সে সময় সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময়সূচিও তুলে ধরা হয়েছিল। তবে চূড়ান্ত নির্বাচনী তফসিল ও ভোটের তারিখ কমিশনের পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581