রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
জাতীয়

আগামী সপ্তাহে সাইবার সিকিউরিটি ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক:

আগামী সপ্তাহে পুলিশের অধীনে পৃথক ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (অ্যাডিশনাল আইজিপি) নেতৃত্বে নতুন এই ইউনিট পরিচালিত হবে। পুলিশ সদর দপ্তরে এ ধরনের পদ না থাকলে তা নতুন করে সৃষ্টি করা হবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার দুপুরে রাজধানীতে আয়োজিত পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, নতুন সাইবার সিকিউরিটি ইউনিটের শাখা মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায়ে থাকবে। থানা ও জেলা পর্যায়েও ইউনিটটির আধুনিক যন্ত্রপাতি থাকবে। পাশাপাশি বড় আকারের ফরেনসিক ল্যাব এবং প্রয়োজনীয় অন্যান্য কারিগরি সহায়তা সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে রাখা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কিছু সদস্য এখনো ‘ফ্যাসিবাদীদের’ সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছেন। শৃঙ্খলা না মানলে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘যারা এ দেশের মানুষকে হত্যা করেছে, তারা বাইরে থেকে মাঝেমধ্যে হুমকি দেয়। তারা যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে কঠোর হাতে তা দমন করা হবে।’

এ ছাড়া ‘ফ্যাসিবাদী আওয়ামী শক্তির দোসরদের’ আইনের আওতায় আনতে সক্ষম পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে বলেও ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সাইবার অপরাধের প্রবণতা বাড়ার বিষয়টি তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, সাইবার স্পেসকে ব্যবহার করে সংঘটিত অপরাধ আধুনিক অপরাধপ্রবণতার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হয়ে উঠেছে। কোনো কোনো দেশে মোট অপরাধের ৪৪ শতাংশ পর্যন্ত সাইবার বা স্ক্যামভিত্তিক বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ‘সে জন্য এটা আমাদের গুরুত্ব দিতে হচ্ছে।’

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581