রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
জাতীয়

জাসদ কার্যালয়ে জড়ো ২৮০-৩০০ জনকে থানায় নিয়ে যাচাই

স্টাফ রিপোর্টার:

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হওয়া প্রায় ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করছে পুলিশ। তাদের মধ্যে কারা কী উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন এবং কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ।

ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন এমন সংবাদ পেয়ে পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে।

তিনি বলেন, জড়ো হওয়া ব্যক্তিরা কী উদ্দেশ্যে সেখানে এসেছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন, সেসব বিষয় যাচাই করা হচ্ছে। পুলিশের কাছে প্রাথমিকভাবে তথ্য রয়েছে, সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে।

এ ছাড়া সেখানে আরও কোনো কর্মকাণ্ড হয়েছে কি না এবং কী কারণে তারা একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।

ডিসি হারুন বলেন, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা ২৮০ থেকে ৩০০ জনের মতো। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় সুনির্দিষ্ট সংখ্যা এখনই বলা সম্ভব নয়।

তিনি আরও বলেন, ‘তাদের নিরাপত্তার স্বার্থে এবং পুরো ঘটনাটি যাচাই-বাছাই করার জন্য আমরা তাদের থানায় নিয়ে যাচ্ছি। যাচাই-বাছাই করে যার যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে মামলা হবে বা আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।’

যাদের কোনো সম্পৃক্ততা পাওয়া যাবে না, তাদের ক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

সেখানে সাংবাদিকসহ অন্য কোনো পেশার মানুষ রয়েছেন কি না, সেটিও যাচাই করা হচ্ছে বলে জানান তিনি।

ডিসি হারুন বলেন, ঘটনাস্থলটি পল্টন থানার আওতাধীন হওয়ায় তদন্তের সুবিধার্থে জড়ো হওয়া ব্যক্তিদের পল্টন থানায় নেওয়া হয়েছে। প্রয়োজন হলে তাদের আশপাশের অন্য কোনো থানায় রাখা হতে পারে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581