রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
জাতীয়

রাজধানীর মহাখালীতে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যু

ছবি সংগৃহীত

ঢাকা প্রতিনিধি:

রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আভান নামে চার বছর ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ, চিকিৎসায় অবহেলা, ভুল সিদ্ধান্ত এবং অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক প্রয়োগের কারণেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পরিবার।

একমাত্র সন্তানকে হারিয়ে শোকে কাতর বাবা মৃদুল ইসলাম বলেন, ‘আমার বাচ্চা সুস্থ বাচ্চা, হেঁটে হেঁটে হাসপাতালে এসেছে। আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু লাগবে না।’

পরিবারের ভাষ্য, গত ২৮ সেপ্টেম্বর জ্বর ও পেটে ব্যথা নিয়ে আভানকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা ডেঙ্গু সন্দেহে তার চিকিৎসা শুরু করেন। তবে একাধিক পরীক্ষায় ডেঙ্গু নেগেটিভ আসে বলে দাবি পরিবারের। এরপরও একই ধারায় চিকিৎসা চালিয়ে যাওয়া হয় বলে অভিযোগ স্বজনদের।

পরিবারের অভিযোগ, গত ২ অক্টোবর কোনো সুস্পষ্ট কারণ না জানিয়ে শিশুটিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক সরাসরি উপস্থিত না থেকে টেলিফোনে নির্দেশনা দিচ্ছিলেন বলেও দাবি তাদের। এ সময় শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

স্বজনদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির অবস্থার উন্নতি হচ্ছে বলে পরিবারকে আশ্বস্ত করলেও শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে আভানের মৃত্যু হয়।

শিশুটির বাবা মৃদুল ইসলাম অভিযোগ করেন, চিকিৎসাধীন অবস্থায় আভানকে অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল। এতে সে শক সিনড্রোমে আক্রান্ত হয়ে মারা গেছে বলে তারা সন্দেহ করছেন। চিকিৎসায় অবহেলা ও ভুল সিদ্ধান্তের কারণেই সন্তানের মৃত্যু হয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসাসংক্রান্ত নথিপত্র দিতে গড়িমসির অভিযোগও করেছে পরিবার। তাদের দাবি, প্রথমে কেস সামারিসহ প্রয়োজনীয় মেডিকেল রিপোর্ট দিতে অস্বীকৃতি জানানো হলেও পরে চাপের মুখে এসব নথি সরবরাহ করা হয়।

পরিবারের হাতে থাকা চিকিৎসাসংক্রান্ত নথিতে ব্যাকটেরিয়াল ইনফেকশন ও শক সিনড্রোমের তথ্য রয়েছে বলে দাবি স্বজনদের। তবে এসব তথ্যের সঙ্গে চিকিৎসায় অবহেলা কিংবা অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক প্রয়োগের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আভানের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পরিবার। চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত পরিবার হাসপাতাল থেকে শিশুটির মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছে। আভানের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581