রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
জাতীয়

সৌদি আরবে নিহত প্রবাসীর পরিবার পেল ক্ষতিপূরণ, সরকারের প্রতি কৃতজ্ঞতা

ন্যাশনাল ডেস্ক:

সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার দীর্ঘ প্রতীক্ষার পর সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় ক্ষতিপূরণের সম্পূর্ণ অর্থ পেয়েছে। এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাতে সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নিহতের পরিবারের সদস্যরা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে পরিবারের সদস্যরা ক্ষতিপূরণ আদায়ে দ্রুত ও আন্তরিক পদক্ষেপ নেওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২০২৩ সালে সৌদি আরবে কর্মরত অবস্থায় মারা যান নুরুল হক। তার মৃত্যুর পর পরিবারের ন্যায্য পাওনা ও ক্ষতিপূরণ আদায়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রিয়াদে বাংলাদেশ মিশন কূটনৈতিক তৎপরতা চালিয়ে যায়। এর ধারাবাহিকতায় গত সপ্তাহে তার পরিবার ক্ষতিপূরণের সম্পূর্ণ অর্থ গ্রহণ করে।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান অবস্থা, নিরাপত্তা ও সার্বিক জীবনযাত্রার খোঁজখবর নেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বিদেশে কোনো প্রবাসী বাংলাদেশি বিপদে পড়লে কিংবা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হলে তার পরিবারের সুরক্ষা নিশ্চিত করা এবং ন্যায্য আইনি ও আর্থিক পাওনা আদায়ে সহযোগিতা করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি এ বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581