বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
জাতীয়

২০ আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন, কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি

ন্যাশনাল ডেস্ক:

রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে থাকা দুই প্রার্থীর কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকাল ৪টায় মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হয়। এরপর নির্বাচন কমিশন জানায়, বৈধ হিসেবে বিবেচিত দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত্যাহার না করায় তাদের নিয়েই ভোট হবে।

নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী মঙ্গলবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্ধারিত সময় পার হলেও কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেননি। ফলে আগামী ২০ আগস্ট দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন অলি আহমেদ বীর বিক্রম ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংসদে হবে ভোট

ইসি সচিবের তথ্য অনুযায়ী, ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাবেন সংসদ সদস্যরা।

ভোট শুরুর আগে নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের ভোটদানের প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হবে ভোটগ্রহণ।

ব্যালটে দুই প্রার্থীর নাম

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ ব্যালট পেপার প্রস্তুত করবে নির্বাচন কমিশন। এতে থাকবে দুটি অংশ মুড়ি ও মূল ব্যালট। মুড়ি অংশে ব্যালটের ক্রমিক নম্বরের পাশাপাশি ভোট প্রদানকারী সংসদ সদস্যের নাম ও বিভক্তি নম্বর থাকবে। নির্ধারিত স্থানে পূর্ণ নাম ও স্বাক্ষর দেওয়ার পর সংসদ সদস্যকে ব্যালট সরবরাহ করা হবে। এরপর নির্ধারিত নিয়ম অনুসরণ করে মূল ব্যালট অংশে ভোট প্রদান করবেন তারা।

প্রত্যাহারের সুযোগ শেষ, এখন ভোটের অপেক্ষা

মনোনয়ন যাচাই-বাছাই শেষে দুই প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের সময়ও শেষ হয়ে যাওয়ায় এখন আর প্রতিদ্বন্দ্বিতার পরিসর পরিবর্তনের সুযোগ নেই। ফলে ২০ আগস্টের ভোটেই নির্ধারিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের ফল। সংসদ সদস্যদের ভোটের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে দুই প্রার্থীর একজন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493