বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
সারাদেশ

খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপা’র যুগ্ম আহবায়ক মনোনীত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

জাতীয় পার্টি পটিয়া উপজেলার আহবায়ক ডাক্তার খোরশেদ আলম’কে জাপা’র দক্ষিণ জেলার যুগ্ম আহবায়ক করা হয়েছে। পাটির চেয়ারম্যান জিএম কাদের মহাসচিব ব্যারিষ্টার শামিম হায়দার পাটোয়ারীর সুপারিশে পাটি চেয়ারম্যান ১৪ আগষ্ট স্বাক্ষরিত ক্রমে খোরশেদ আলমকে পদন্নোতি প্রদান করে দক্ষিণ জেলার যুগ্ম আহবায়ক করা হয়।

বিষয়টি জাপা’র কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাহমুদ আলম নিশ্চিত করেন। এদিকে ডাক্তার মুহাম্মদ খোরশেদ আলম’কে জাপা’র দক্ষিণ জেলার যুগ্ম আহবায়ক মনোনীত করার জাতীয় পার্টি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এদিকে ডাক্তার মুহাম্মদ খোরশেদ আলম জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহবায়ক মনোনীত করায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারীকে ধন্যবাদ জানান জাতীয় পার্টি জেলা উপজেলা পৌরসভা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ডাক্তার খোরশেদ আলম এর সুদক্ষ নেতৃত্বে পটিয়া উপজেলা সহ জাতীয় পার্টি আরোও শক্তি শালী সুসংগঠিত হবে এমন আশাবাদ ব্যাক্ত করেন জাতীয় পার্টি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা ।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493