বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
সারাদেশ

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের এমপি শওকুতুল ইসলামকে সংবর্ধনা

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকুতুল ইসলাম শকু বলেছেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান। তিনি যে পরিমাণ পরিশ্রম করেন, তা পৃথিবীর আর কোনো প্রধানমন্ত্রী করেন বলে মনে হয় না।’

সোমবার (২৪ আগস্ট) বিকেলে কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি শওকুতুল ইসলাম শকু বলেন, সরকারের ব্যয় কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন সাশ্রয়ী পদক্ষেপ নিয়েছেন। বিদেশ সফরের ক্ষেত্রেও কমসংখ্যক সফরসঙ্গী নিয়ে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলেই শাহজালাল উচ্চ বিদ্যালয়সহ কুলাউড়ার সব বিদ্যালয়ের উন্নয়নকাজ শেষ করা হবে।

শাহজালাল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নশাদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুহিত চৌধুরী রিপন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ ও বর্তমান সাংগঠনিক সম্পাদক এবং ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনু।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান এ এম এস জামান মতিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও রাউৎগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কবির মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে শাহজালাল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি সংসদ সদস্য শওকুতুল ইসলাম শকুর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493