বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
সারাদেশ

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেশি বেশি গাছ লাগাতে হবে: বাবর

নেত্রকোনা প্রতিনিধি:

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেশি বেশি গাছ লাগাতে হবে। গাছ সুন্দর পরিবেশ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও জরুরি।

বুধবার নেত্রকোনার মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণকালে তিনি এসব কথা বলেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয় এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি গাছ শুধু প্রকৃতিকে সবুজ করে না, মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতেও ভূমিকা রাখে। দেশের প্রতিটি মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে হবে। শুধু চারা বিতরণ করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ‘আসুন আমরা সবাই মিলে বেশি বেশি গাছ লাগাই এবং একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলি।’

চারা বিতরণ অনুষ্ঠানে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম, সহকারী কমিশনার (ভূমি) শাওলীন নাহার, উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান ছন্দন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে মদন পৌরসভার সম্মেলন কক্ষে মোহনগঞ্জ ও মদন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন লুৎফুজ্জামান বাবর।

এর আগের দিন মঙ্গলবার এমপির বিশেষ বরাদ্দের এডিপির অর্থায়নে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদের সামনে ৬ হাজার ৪০০টি গাছের চারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা হয়। চারা পেয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয় এবং তাঁরা আনন্দ মিছিল করেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493