বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ ● ভারতীয় ইলিশকে দেশীয় বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা
সারাদেশ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত রোগী ও স্বজনদের হুড়োহুড়িতে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাসপাতালের নতুন ভবনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—হাজেরা বেগম (৫০), শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) ও কুলসুমা (৩৫)। এ ছাড়া অজ্ঞাতপরিচয় এক শিশুও মারা গেছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের শিশু ওয়ার্ডে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশ নেয়।

ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জুলহাজ উদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। দ্রুত ভবন থেকে বের হওয়ার সময় হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার সৃষ্টি হলে কয়েকজন নিচে পড়ে যান। পরে তাদের ওপর অন্যরা পড়ে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, প্রাথমিকভাবে হাসপাতালের লিফটের মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলার ছাদে থাকা ১১ নম্বর লিফটের কন্ট্রোল রুমে আগুন লাগে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক মেশিন অতিরিক্ত গরম হওয়া বা শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হাসপাতালের নিরাপত্তাকর্মী, কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনে প্রয়োজনীয় উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দ্রুত হাসপাতাল থেকে বের হওয়ার চেষ্টায় হুড়োহুড়ির সৃষ্টি হলে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু হয়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493