বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
জাতীয়

সংসদকেই রাজনীতির প্রধান কেন্দ্র করার আহ্বান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের

ন্যাশনাল ডেস্ক:

জুলাই গণঅভ্যুত্থান, মহান স্বাধীনতা যুদ্ধ এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনগুলোর রক্তস্নাত আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করতে জাতীয় সংসদকে রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক বিতর্ক ও সিদ্ধান্ত গ্রহণের প্রধান ক্ষেত্র হওয়া উচিত সংসদ, রাজপথ নয়।

সোমবার (৩ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও যদি নাগরিকদের ভোটাধিকারের জন্য জীবন দিতে হয়, তবে সেটি জাতির জন্য আত্মসমালোচনার বিষয়। তবে দীর্ঘ আন্দোলন ও ত্যাগের মধ্য দিয়ে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছে এবং সেই ম্যান্ডেটের ভিত্তিতেই বর্তমান সংসদ পরিচালিত হচ্ছে।

তিনি অভিযোগ করেন, এখনো রাজনৈতিক প্রক্রিয়াকে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য শুভ নয়। তার ভাষায়, শহীদদের আত্মত্যাগের প্রকৃত সম্মান জানাতে হলে সংসদকেই রাজনীতির কার্যকর কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে এবং রাজনৈতিক মতভেদ গণতান্ত্রিক কাঠামোর মধ্যেই সমাধান করতে হবে।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক সংস্কৃতির বাইরে গিয়ে বিভ্রান্তি, অশালীনতা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। এসব প্রবণতা থেকে বেরিয়ে এসে দায়িত্বশীল রাজনৈতিক আচরণ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

জুলাই সনদের বাস্তবায়ন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, শহীদদের আত্মত্যাগের স্মারক হিসেবে জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার নির্বাচিত সংসদের মাধ্যমে কাজ করছে। তারেক রহমানের দিকনির্দেশনায় সরকার সংসদকে আরও কার্যকর করা, বিচার বিভাগের মর্যাদা বৃদ্ধি, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা এবং তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এসব বিষয়কে অগ্রাধিকার দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, অতীতে গণতন্ত্র ও সুশাসনের দাবিতে রাজপথে আন্দোলন করা হয়েছে, আর এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থেকে সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে। গণতান্ত্রিক শক্তির ঐক্য ও সুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়েই শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা দেওয়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের মহাসচিব কাদের গনি চৌধুরী।

ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশিদ আলমের সঞ্চালনায় আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর সম্পাদক মারুফ কামাল খান সোহেলসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493