বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা করেছে ইসি

ন্যাশনাল ডেস্ক:

দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হবে এবং ১৮ আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। এরপর চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে জাতীয় সংসদের সদস্যদের সমন্বয়ে গঠিত ভোটার তালিকা নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করেছে সংসদ সচিবালয়। কমিশনের আনুষ্ঠানিক অনুরোধের পর এ তালিকা সরবরাহ করা হয়, যা নির্বাচন আয়োজনের প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা বাধ্যতামূলক।

নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে গত ২৬ জুলাই নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল–এর সঙ্গে বৈঠক করে। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং ভোটার তালিকা সরবরাহের আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়। সেই অনুরোধের ভিত্তিতেই সংসদ সচিবালয় ভোটার তালিকা নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করে।

তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশের সাংবিধানিক এ গুরুত্বপূর্ণ পদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493