বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ ● ভারতীয় ইলিশকে দেশীয় বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা ● নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ● ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান বিভাগীয় কমিশনারের ● ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
জাতীয়

ঢাবির জগন্নাথ হল সংলগ্ন এলাকায় পরপর দুই ককটেল বিস্ফোরণ

ন্যাশনাল ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল সংলগ্ন এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ভবন (শেখ রাসেল টাওয়ার) এর এক বাসিন্দা জানান, রাত ১০টা ৪৫ মিনিটের দিকে তারা হঠাৎ পরপর দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পান। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কে বা কারা এবং কী উদ্দেশ্যে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিষয়টি খতিয়ে দেখছেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493