রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
বাগেরহাট

চিতলমারীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলন

বাগেরহাট প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছেন উপজেলা যুবদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) দুপুর ৩টায় চিতলমারীতে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে। একই দিন বিকেল ৪টায় চিতলমারী এ কে ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ঢাকা ও খুলনার জনপ্রিয় সংগীতশিল্পীরা সংগীত পরিবেশন করবেন বলে আয়োজকেরা জানিয়েছেন।

পতাকা উত্তোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, সদস্যসচিব শেখ আসাদুজ্জামান আসাদসহ দলীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581