রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
বাগেরহাট

বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের লংমার্চের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দুর্দশা, আঞ্চলিক উন্নয়ন ও জাতীয় স্বার্থের বিভিন্ন দাবি তুলে ধরতে আগামী ৩১ অক্টোবর লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। ঢাকা থেকে খুলনামুখী এ কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের কাটাখালী গোলচত্বরে পথসভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লংমার্চের প্রস্তুতি ও কর্মপরিকল্পনা তুলে ধরেন জোটের নেতারা।

সংবাদ সম্মেলনে লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ জানান, ৩১ অক্টোবর সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে লংমার্চ শুরু হবে। ঢাকা থেকে খুলনা অভিমুখে যাত্রার অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় বাগেরহাটের কাটাখালী গোলচত্বরে পথসভা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মশিউর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়ক সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা সেক্রেটারি মো. ইউনুস আলী, সহসেক্রেটারি মো. মোস্তাইন বিল্লাহ এবং বাগেরহাট জেলা ইমাম সমিতির সভাপতি মোহাম্মদ রুহুল আমিনসহ ১১ দলীয় ঐক্যের নেতারা।

বক্তারা বলেন, এ লংমার্চ ক্ষমতা দখলের আন্দোলন নয়; বরং জনগণের দাবি আদায়ের একটি শান্তিপূর্ণ কর্মসূচি। খুলনা, কুষ্টিয়াসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দুর্ভোগ, আঞ্চলিক উন্নয়ন এবং জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে কর্মসূচি সাজানো হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের দাবি ও অধিকার প্রতিষ্ঠার কণ্ঠস্বর আরও জোরালো করাই তাদের লক্ষ্য।

তারা জানান, লংমার্চ সফল করতে ঢাকা, খুলনা, যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন অঞ্চলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ন্যায্য দাবিগুলো তুলে ধরা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তারা।

সংবাদ সম্মেলনে নেতারা দল-মতনির্বিশেষে সবাইকে এ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে কর্মসূচি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করতে প্রশাসনের সহযোগিতা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে নেতারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার এ কর্মসূচির গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ দেশবাসীর সামনে তুলে ধরতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

বাগেরহাটকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি, যোগাযোগ ও পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ জেলা উল্লেখ করে বক্তারা বলেন, মোংলা বন্দর ও সুন্দরবনকেন্দ্রিক এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা, খুলনার সঙ্গে বাগেরহাটের নিবিড় যোগাযোগ, কৃষক ও মৎস্যজীবীদের ন্যায্য অধিকার এবং আঞ্চলিক উন্নয়নের বিষয়গুলো কাটাখালী গোলচত্বরের পথসভায় তুলে ধরা হবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581