রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
বাগেরহাট

লংমার্চে জামায়াতের নারী নেত্রী মনোয়ারার চমক

স্টাফ রিপোর্টার

১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়ামুখী লংমার্চে চমক দেখিয়েছেন জামায়াতের নারী নেত্রী ডা. মনোয়ারা খানম। তাঁর নেতৃত্বে নারী কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। লংমার্চে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে তাঁকে স্বাগত জানাতে নারী কর্মীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন করেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) সড়কের দুই পাশে ব্যানার ও ফেস্টুন নিয়ে সারিবদ্ধভাবে অবস্থান নেন জামায়াতের নারী কর্মী ও সমর্থকেরা। তাঁদের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নারী কর্মীদের এ সংগঠিত উপস্থিতি লংমার্চে আলাদা মাত্রা যোগ করে।
ডা. মনোয়ারা খানম জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের খুলনা অঞ্চলের টিম সদস্য। তাঁর নেতৃত্বে সর্বোচ্চসংখ্যক নারী কর্মী ও সমর্থকের অংশগ্রহণ নিশ্চিত করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ব্যানারে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে শুভেচ্ছাবার্তা তুলে ধরা হয়।

জানা গেছে, ডা. মনোয়ারা খানমকে আসন্ন বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী।

লংমার্চে নারী কর্মীদের সংগঠিত করে তাঁর এ উপস্থিতি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
তিনি লংমার্চে নারী কর্মীদের অংশগ্রহণ ও সংগঠিত করার ক্ষেত্রে নিজের সাংগঠনিক সক্ষমতারও জানান দিয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581