স্টাফ রিপোর্টার
বাগেরহাটের মোরেলগঞ্জে দলীয় কর্মসূচিতে উপস্থিত না হলে যুবদল কর্মীদের আশ্রয়দাতাদের ‘প্যান্ট খুলে ফেলার’ হুমকি দিয়েছেন যুবদল নেতা মিরাজ হোসেন। বুধবার নিজের ফেসবুক পোস্টে দেওয়া এক বক্তব্যে তিনি এ হুমকি দেন।
উল্লেখ্য মোরেলগঞ্জ উপজেলা যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে উপজেলার ১০ নম্বর হোগলাবুনিয়া ইউনিয়ন যুবদলের প্রত্যেক নেতাকর্মীকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি। পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দলের নাম ব্যবহার করে অনেকে কর্ম করে খাচ্ছেন এবং নেতাগিরি করে যাচ্ছেন।
কিন্তু দলীয় কর্মসূচিতে তাঁদের পাওয়া যায় না। যারা কর্মসূচিতে উপস্থিত হবেন না, তাঁদের ‘শেল্টারদাতাদের’ প্যান্ট খুলে ফেলার চেষ্টা করবো।

