বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
বাগেরহাট

উপকূলে সবুজ বেষ্টনী গড়তে মোংলায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মোংলা প্রতিনিধি

জলবায়ু বিপর্যয় মোকাবিলা ও উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে মোংলায় শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় মোংলার চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার এবং আশা-হফনুং যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ। এ সময় বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা সুন্দরবনের আয়তন কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, একসময় সুন্দরবনের আয়তন ছিল ১৯ হাজার ৫০৯ বর্গকিলোমিটার। মানুষের বনবিনাশী কর্মকাণ্ডের কারণে বর্তমানে এর আয়তন প্রায় অর্ধেকে নেমে এসেছে।

বক্তারা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় বনবিনাশী কর্মকাণ্ড বন্ধে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। গাছ পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা আরও বলেন, নতুন প্রজন্মকে বৃক্ষরোপণে উৎসাহিত করা গেলে পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা সম্ভব। এ লক্ষ্যে ‘একটি শিশু, একটি গাছ’ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান আয়োজকেরা।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493