রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
বাগেরহাট

বিগত দিনের লজ্জা কাটিয়ে সুন্দর বাগেরহাট গড়ে তোলার আহ্বান

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

জাতীয় সংসদে গোপালগঞ্জ থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং বাগেরহাট-১, ২ ও ৪ আসনের দায়িত্বপ্রাপ্ত এমপি সূবর্না শিকদার বলেছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিগত দিনের লজ্জা কাটিয়ে একটি সুন্দর বাগেরহাট গড়ে তুলতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা ও স্থানীয় উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সূবর্না শিকদার বলেন, “কিছু না দিয়ে কিছু পেতে চাইলে হবে না। আগে আপনারা বর্তমান প্রধানমন্ত্রীকে বাগেরহাট জেলার সব ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করুন। তাহলে এ এলাকার উন্নয়নের জন্য যা প্রয়োজন, তা প্রধানমন্ত্রীর কাছ থেকে এনে দিতে পারব।”

সভায় মোরেলগঞ্জে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সামাজিকভাবে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানান। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক অবক্ষয় রোধে কার্যকর ভূমিকা রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে সূবর্না শিকদার বলেন, নিজেদের মধ্যে বিরোধ ও সংঘাতে জড়িয়ে দলের অবস্থান নষ্ট করা যাবে না। তিনি বলেন, “আপনারা নিজেরা নিজেরা মারামারি করে নিজেদের অবস্থান নষ্ট করবেন না। গত নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে তিনটিতে বিএনপির প্রার্থী হেরেছে। এটা লজ্জার। দলীয় বিরোধ, দ্বন্দ্ব মিটিয়ে দলকে এগিয়ে নিন।”

তিনি দেশব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি মাদকবিরোধী সামাজিক সচেতনতা বাড়ানো এবং যুবসমাজকে সুরক্ষিত রাখতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার তাগিদ দেন।

এর আগে সূবর্না শিকদার মোরেলগঞ্জে অবস্থিত খুলনা বিভাগীয় মহিলা ও কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন শ্রীশ্রী হরিগুরু চাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় সভাপতি মতুয়াচার্য পদ্মনাভ ঠাকুর।

সভায় বক্তব্য দেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, তাঁতীদল কেন্দ্রীয় নেতা ড. কাজী মনিরুজ্জামান, বিএনপির মনোনয়নপ্রাপ্ত সোমনাথ দে, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বিএনপি নেতা আব্দুল মজিদ জবক্ষার এবং প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, বিএনপির নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581