রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
বাগেরহাট

পি.সি. কলেজে ছাত্রশিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্প

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের সরকারি প্রফুল্ল চন্দ্র (পি.সি.) কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি কলেজের পাঁচ শতাধিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কলেজ ক্যাম্পাসে ছাত্রশিবিরের সরকারি পি.সি. কলেজ শাখা এ কর্মসূচির আয়োজন করে।
ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ পারভীন আক্তার এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাগেরহাট জেলা সভাপতি আহমেদ আব্দুল্লাহ। এ সময় কলেজ শাখার সভাপতি রবিউল ইসলাম ফয়সালসহ সংগঠনটির নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, ছাত্রশিবির নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় পি.সি. কলেজে ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তিনি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

কলেজের অধ্যক্ষ পারভীন আক্তার বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে এমন আয়োজন প্রশংসনীয়। এ উদ্যোগের জন্য তিনি কলেজ শাখা ছাত্রশিবিরকে ধন্যবাদ জানান। পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে ক্যাম্পাসে এ ধরনের কর্মসূচি আরও বেশি আয়োজনের আহ্বান জানান তিনি।
ছাত্রশিবিরের বাগেরহাট জেলা সভাপতি আহমেদ আব্দুল্লাহ বলেন, শিক্ষার্থীদের কল্যাণ ও স্বাস্থ্য সুরক্ষায় ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। পি.সি. কলেজে আয়োজিত এ ক্যাম্প সেই কার্যক্রমের অংশ। অন্যান্য ক্যাম্পাসেও এ ধরনের কর্মসূচি পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।
কলেজ শাখার সভাপতি রবিউল ইসলাম ফয়সাল বলেন, কলেজের অনেক শিক্ষার্থী হল ও আশপাশের মেসে থাকেন। সময় ও সুযোগের অভাবে তাঁদের অনেকের পক্ষে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো সম্ভব হয় না। আবার জরুরি প্রয়োজনে নিজের রক্তের গ্রুপ জানা না থাকলে নানা সমস্যায় পড়তে হয়। এসব বিষয় বিবেচনায় নিয়েই ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং জরুরি সময়ে রক্তের গ্রুপসংক্রান্ত তথ্য সহজলভ্য করার পাশাপাশি তাঁদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581