রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
বাগেরহাট

মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন পরিষদের ডেউটিন, ভ্যানগাড়ি ও নগদ অর্থ বিতরণ

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ডেউটিন, ভ্যানগাড়ি ও নগদ অর্থ বিতরণ করেছে খুলনাস্থ মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন পরিষদ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে মোরেলগঞ্জের আবু হুরায়রা দাখিল মাদ্রাসা মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনাস্থ মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন পরিষদের সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম। সভাপতিত্ব করেন পরিষদের সহসভাপতি মো. দেলোয়ার হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধান করেন পরিষদের সাধারণ সম্পাদক মর্তুজা ফেরদাউস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিষদের উপদেষ্টা মো. ইফতেখার হোসেন আল মামুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, শরণখোলা উপজেলা শাখার আমির মাওলানা রফিকুল ইসলাম কবির, মোরেলগঞ্জ পৌরসভা শাখার আমির মাওলানা আল আমীন এবং , মো. আবুল সবুর আকন ও হাফেজ মাওলানা নাসরুল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। দরিদ্র মানুষের বাসস্থানের সংকট নিরসন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করার মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসা প্রয়োজন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা সম্ভব।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581