রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
বাগেরহাট

বাগেরহাটে বিএনপি নেতা নিয়ামুল নাসির আলাপের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সমশের আলী মোহনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম, সদস্যসচিব শেখ মোজাফফর রহমান আলম, আহ্বায়ক কমিটির সদস্য হাদিউজ্জামান হিরো, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক নিয়ামুর কবির রাহুর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম শান্ত ও সদস্যসচিব ডালিম ফকিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা এবং জাসাসের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনাসহ জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মীও এতে অংশ নেন।

সভাপতির বক্তব্যে শেখ সমশের আলী মোহন বলেন, খাদেম নিয়ামুল নাসির আলাপ দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করে আসছেন। তাঁর অসুস্থতায় দলীয় নেতাকর্মীরা উদ্বিগ্ন। তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দলের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, এই দোয়া মাহফিলের মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বহিঃপ্রকাশ ঘটেছে। এ সময় তিনি খাদেম নিয়ামুল নাসির আলাপের দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। অনুষ্ঠান শেষে খাদেম নিয়ামুল নাসির আলাপের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581