রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
বাগেরহাট

মোংলায় যাত্রীবাহী পরিবহন থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার

মোংলা প্রতিনিধি:

বাগেরহাটের মোংলায় একটি যাত্রীবাহী পরিবহন থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার করেছে সুন্দরবন রেঞ্জের সদস্যরা (এসআরবি)। এ ঘটনায় পরিবহনের চালক, হেলপারসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ব্রাহ্মণমেঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন পারভেজ, নুর আমিন ও আমিনুর রহমান। তাদের সবার বাড়ি রংপুর সদর উপজেলায় বলে জানিয়েছে এসআরবি।

এসআরবি-৬ (খুলনা)-এর উপপরিচালক, স্কোয়াড কমান্ডার ও মিডিয়া কর্মকর্তা সৈয়দ ফজলুর রহমান জানান, ঢাকার কাঁচপুর থেকে গাঁজার একটি চালান নিয়ে একটি যাত্রীবাহী পরিবহন বাগেরহাটের মোড়েলগঞ্জ হয়ে মোংলার দিকে আসছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিবহনটির ওপর নজরদারি শুরু করা হয়।

পরে রাত ১টার দিকে পরিবহনটি মোংলার ব্রাহ্মণমেঠ এলাকায় পৌঁছালে সেটি আটক করা হয়। এ সময় পরিবহনের চালক, হেলপার ও অপর এক সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিবহনের পেছনের অংশের চেসিসে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ছয়টি কার্টন থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসআরবি জানিয়েছে, আটক তিনজনের মধ্যে একজন চালক, একজন হেলপার এবং অপরজন মাদক পাচারকারী চক্রের সদস্য। জিজ্ঞাসাবাদে তারা এর আগেও ওই পরিবহনে গাঁজা পাচার করা হয়েছে বলে স্বীকার করেছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে এসআরবি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581