বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পুলিশ কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার অগ্নিনির্বাপণ কার্যক্রমে অংশ নেন।
মহড়া শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার প্রদীপ ভৌমিক।
সভায় বক্তব্য দেন চিতলমারী থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ, পল্লী বিদ্যুতের চিতলমারী জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুল ওয়াদুদ, চিতলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আব্দুল অদুদ, চিতলমারী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সি এবং চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী প্রজ্ঞা মণ্ডল ও কথা ব্রহ্ম।
দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে ধারণা দিতে এ মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

