রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
বাগেরহাট

দুর্গাপূজায় উপকূলীয় ১৪৪ মণ্ডপে নিরাপত্তায় ৩৫০০ কোস্ট গার্ড সদস্য

মোংলা প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোংলাসহ দেশের উপকূলীয় অঞ্চলে ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার উপকূলীয় এলাকায় ১৪৪টি মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন কোস্ট গার্ডের ৩ হাজার ৫০০ সদস্য।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে সরকারের নির্দেশনা অনুযায়ী কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন উপকূলীয় এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীরা যাতে কোনো ধরনের শঙ্কা ছাড়াই আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে পূজার শুরু থেকেই মাঠে সক্রিয় রয়েছে কোস্ট গার্ডের বিশেষ টিম।

নিরাপত্তার অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় ও যৌথ কার্যক্রম পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত তৎপরতা চালাচ্ছেন কোস্ট গার্ডের সদস্যরা।

এদিকে দুর্গাপূজার শেষ পর্যায়ে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সংস্থাটি। নদী ও উপকূলীয় বিসর্জনঘাটে সম্ভাব্য নৌদুর্ঘটনা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বিশেষ ডুবুরি দল ও টহল টিম।

বিসর্জন কার্যক্রমে অংশ নেওয়া পুণ্যার্থী ও সাধারণ মানুষকে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছে কোস্ট গার্ড কর্তৃপক্ষ। বিশেষ করে নদী ও উপকূলীয় এলাকায় বিসর্জনের সময় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি বা অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় কোস্ট গার্ডের ২৪ ঘণ্টার জরুরি সেবা নম্বর ১৬৭১১-এ যোগাযোগ করতে বলা হয়েছে। অভিযোগ বা জরুরি সহায়তার তথ্য পাওয়ার পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোন আশা প্রকাশ করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত তৎপরতা, গোয়েন্দা নজরদারি ও জনসাধারণের সহযোগিতায় এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581