মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে আধুনিক চিকিৎসাসেবা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় নিয়ে শিগগিরই চালু হতে যাচ্ছে আইডিয়াল জেনারেল হাসপাতাল।
উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ড মোড়ে হাসপাতালটির কার্যক্রম শুরু হলে মোরেলগঞ্জ ও আশপাশের এলাকার মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করাই তাদের অন্যতম লক্ষ্য। আন্তরিক সেবা, আধুনিক চিকিৎসাব্যবস্থা এবং রোগীবান্ধব পরিবেশের মাধ্যমে মানুষের আস্থা অর্জনে কাজ করবে প্রতিষ্ঠানটি।
‘Modern Care, Better Treatment’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করতে যাওয়া হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন আগামী ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানিয়েছে। হাসপাতালটি চালু হলে স্থানীয় বাসিন্দাদের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ বাড়বে এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

