রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
বাগেরহাট

বাগেরহাটের রামপালে দুটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বাগেরহাট প্রতিনিধি:

ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪ ও ৩২ ধারা লঙ্ঘনের দায়ে বাগেরহাটের রামপালে দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ফয়লাবাজারে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), খুলনার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রামপাল উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না ফেরদৌস ও বিএসটিআই খুলনার পরিদর্শক হাফিজুর রহমানের নেতৃত্বে ফয়লাবাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় ওজন ও পরিমাপসংক্রান্ত অনিয়ম পাওয়ায় মিতালী ফুড বেকারি ও সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মিতালী ফুড বেকারির স্বত্বাধিকারী আব্দুল্লাহকে ১৫ হাজার টাকা এবং সাতক্ষীরা ঘোষ ডেয়ারির স্বত্বাধিকারী রনজিত কুমার ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে প্রতিষ্ঠান দুটিকে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির বিষয়ে সতর্ক করা হয়। একই সঙ্গে বিএসটিআইয়ের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের জন্য উভয় প্রতিষ্ঠানকে এক মাসের সময় দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন ও বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা, ওজন ও পরিমাপের সঠিকতা নিশ্চিত এবং খাদ্যপণ্যের মান বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581