রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
বাগেরহাট

ধর্মীয় স্বাধীনতা ও সবার নিরাপত্তা নিশ্চিত করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

মোংলা প্রতিনিধি:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম ও খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘকাল ধরে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে বসবাস করে আসছেন। ধর্মীয় স্বাধীনতা ও সবার নিরাপত্তা নিশ্চিত করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।

সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় দুর্গাপূজা উপলক্ষে কানাইনগর সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ‘ধর্ম যার যার, উৎসব সবার।’ তবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। বৈষম্যহীন ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

সরকারের বিভিন্ন কর্মসূচি প্রসঙ্গে শেখ ফরিদুল ইসলাম বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সরকারি সেবার আওতা থেকে কোনো সুবিধাবঞ্চিত মানুষ যেন বাদ না পড়েন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। হতদরিদ্র নারীদের সংসার পরিচালনায় বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ার উদ্যোগও রয়েছে। এ ক্ষেত্রে সবাইকে উদার ও মানবিক হতে হবে।

উপকূলীয় অঞ্চলের পরিবেশগত ঝুঁকির কথা তুলে ধরে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের মানুষ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এসব সমস্যা মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি উপকূলীয় জনপদের সমস্যাগুলো সমাধানে কাজ করা হচ্ছে।

নিজের দায়িত্ব পালনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তিনি জনগণের অর্থ আত্মসাৎ করতে চান না। জনগণের আস্থা ও বিশ্বাস বজায় রেখে কাজ করতে চান।

ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান সাম্য, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। কিন্তু অনেক ক্ষেত্রে মানুষ নিজের পরিবার ও ব্যক্তিস্বার্থের বাইরে চিন্তা করতে পারে না। এই মানসিকতা থেকে বেরিয়ে এসে সমাজ ও দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের সমস্যা সমাধান ও প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন, বিএনপি নেতা শেখ রুস্তুম আলী, বাবুল হোসেন রনি, আবদুল হাকিম বাচ্চু, মো. নজরুল ইসলাম, বিএনপি নেত্রী কমলা বেগম ও আয়েশা সিদ্দিকা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581