রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
বাগেরহাট

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিলেন সংসদ সদস্য আব্দুল আলীম

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত চিংড়াখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৃথক মতবিনিময় সভা ও পথসভায় অংশ নেন তিনি। এ সময় নদীভাঙন প্রতিরোধ ও সংস্কারকাজও পরিদর্শন করেন সংসদ সদস্য।

চিংড়াখালী ইউনিয়নের পূর্ব চণ্ডীপুর গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব নিরাপদে ও নির্বিঘ্নে পালন করবেন। কোনো অপশক্তি উৎসবের পরিবেশ বিঘ্নিত করতে পারবে না।’

তিনি বলেন, রাষ্ট্রীয় উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি সামাজিক উন্নয়নেও ব্যক্তিগত উদ্যোগ প্রয়োজন। সমাজের বিত্তবান ব্যক্তিদের সমাজ সংস্কার ও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সংসদ সদস্য আরও বলেন, জাতীয় সংসদে ৭১ বিধিতে মোরেলগঞ্জ-শরণখোলা এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন চাহিদা তুলে ধরা হয়েছে। এর মধ্যে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সুন্দরবনে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয় রয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন।

নদীভাঙন প্রসঙ্গে অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, নদীভাঙনকবলিত এলাকায় নদী সুরক্ষা ও সংস্কারকাজ বিভিন্ন স্থানে শুরু হয়েছে। এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা অব্যাহত থাকবে।

এর আগে সংসদ সদস্য চিংড়াখালী ঘোপের বাজার এলাকায় নদীভাঙন প্রতিরোধে চলমান সংস্কারকাজ পরিদর্শন করেন। পরে রাত ৮টার দিকে পশুরিপাড়া জেলেপল্লিতে জেলেদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নেতা ও উপজেলা চেয়ারম্যান পদপ্রত্যাশী অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও চিংড়াখালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রত্যাশী মো. জাকির হোসেন শিকদার, শিক্ষানুরাগী অধ্যক্ষ আব্দুস সালাম খান, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. শফিকুল ইসলাম, যুব বিভাগের সেক্রেটারি ইমরান হোসেন, ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি হাওলাদার সাকিল আহম্মেদ এবং বায়তুলমাল সম্পাদক মাস্টার রকিনুজ্জামানসহ স্থানীয় নেতারা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581