রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
বাগেরহাট

শরণখোলায় জুঁইয়ের আত্মহত্যার ঘটনায় একমাত্র আসামি মাসুদ গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় জুঁইয়ের আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি মাসুদ খানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬-এর সদর কোম্পানি।

বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৬ জানায়, মঙ্গলবার রাতে খুলনা মহানগরীর খানজাহান আলী থানার শিরোমণি বাজার এলাকায় অভিযান চালিয়ে মাসুদ খানকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে জুঁইকে নিয়ে যাওয়ার পর তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানান মাসুদ খান। এ ছাড়া তাঁর বিরুদ্ধে জুঁইকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ রয়েছে। গত ১৭ অক্টোবর জুঁই আত্মহত্যা করেন।

এ ঘটনায় জুঁইয়ের মা শামসুন্নাহার রুনু আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শরণখোলা থানায় মামলা করেন। ওই মামলায় মাসুদ খানকে একমাত্র আসামি করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারের পর মাসুদ খানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581